অতিরিক্ত গরমে করণীয় ও বর্জনীয়-Jafrina Binte Shahid
গ্রীষ্মপ্রধান দেশ বাংলাদেশ । খুব ছোটবেলা থেকেই গরম আবহাওয়ার সাথে আমরা বেশ মানিয়ে নিয়েছি এবং বলতে গেলে আমরা গরমেই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি । বাংলা বছরের শুরুটাও হয় গ্রীষ্মকাল দিয়ে । শীতের জীর্ণতাকে কাটিয়ে সবাই বেশ অপেক্ষা করে গ্রীষ্মের জন্য । খুব সম্ভবত বাংলাদেশে গ্রীষ্মকালেই সবচেয়ে বেশী পরিমাণে মিষ্টি ফল পাওয়া যায় । আর এজন্যই গ্রীষ্মকালকে আমরা মধুমাস বলি । কিন্তু সেই মধুমাস আর নেই । আবহাওয়ার গত কয়েক বছরে যে পরিবর্তন এসেছে তা বেশ অস্বাভাবিক এবং স্বাভাবিক জনজীবনে বেশ প্রভাব ফেলছে । আর গত কয়েক দিনে সারাদেশে তাপমাত্রার যে বিপর্যয় , তাতে অবস্থা বেশ অসহনীয় ও ভয়ানক পর্যায়ে চলে গেছে। অতিরিক্ত গরমের কারণ সম্প্রতি তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি ছাড়াও অধিক পরিমাণে গরম অনুভূত হচ্ছে। এর পিছনে বিশেষ কারণ হচ্ছে বছরের ঠিক দুই সময় পৃথিবী বিষুব রেখায় সূর্য বরাবর অবস্থান করে। এতে সূর্যরশ্মি সরাসরি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে। ফলে বেশী গরম অনুভূত হয়। বছর...